15 January 2018

পদ্ম পাতার জল -কবিতা (জেমস) Podmo patar jol - Kobita (James)

                       পদ্ম পাতার জল -কবিতা 
                              কণ্ঠঃ জেমস


     Youtube: https://youtu.be/GUDhlFqHc0k


কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।

নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।

23 November 2017

নীল রং ছিল ভীষণ প্রিয় - রুপম ইসলাম


শিরোনামঃ নীল রং ছিল ভীষণ প্রিয়
কন্ঠঃ রুপম ইসলাম 



  
সেদিনও ছিলো দুপুর এমন 
ঝকঝকে রোদ অস্থির মন 
আর ঘড়ির কাটায় তখন 
প্রশ্রয়
   
সেদিনের মতো কলেজের ক্লাস 
শেষ হয়ে গেছে অবকাশ 
পাওয়া গেছে ফের দেখার আকাশ 
নীলচে সময়
   
নীল রং ছিলো ভীষন প্রিয় 
তাই সবকিছু নীলিয়ে দিও 
মনে পড়ে কি সেদিন 
বলেছিলাম তোমায়
   
আজ নীল রংয়ে মিশে গেছে লাল 
আজ রং চিনে নেবার আকাল 
নীল বাতাসেও বেনীল ভেজাল 
ভেসে বেড়ায়
   
যেতে দাও সেদিনের মতো 
পেতে দাও সেদিনের ক্ষত 
নীল শরীরে তোমায় ছোঁবো 
নীল সাগরে ভাসিয়ে দেবো
   
শুনি আজও সেই দুরের তলব 
বন্ধ ঘরের সেই পথের ঝলক 
পথের সীমায় পাথর ফলক 
দেয় ডাক
   
ঝকঝকে রোদের কংক্রিটে ভীড় 
করে আসে ছায়া দেয় বাধে নীড় 
অস্থির মন অজান্তে স্থির 
বলে আজ থাক
   
নীল রং ছিলো ভীষন প্রিয় 
তাই সবকিছু নীলিয়ে দিও 
মনে পড়ে কি সেদিন 
বলেছিলাম তোমায়


আজ নীল রংয়ে মিশে গেছে লাল 
আজ রং চিনে নেবার আকাল 
নীল বাতাসেও বেনীল ভেজাল 
ভেসে বেড়ায়
   
যেতে দাও সেদিনের মতো 
পেতে দাও সেদিনের ক্ষত 
নীল শরীরে তোমায় ছোঁবো 
নীল সাগরে ভাসিয়ে দেবো
   
সেদিও ছিলো দুপুর এমন 
ঝকঝকে রোদ অস্থির মন 
আর ঘড়ির কাটায় তখন 
প্রশ্রয়

25 October 2017

Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল) By Miftah Zaman


শিরোনামঃ Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল)
কন্ঠঃ
Miftah Zaman (মিফতাহ জামান)
কথাঃ
Shomeswar Oli (সোমেশ্বর আলী)
সুরঃ
Sajid Sarker (সাজিদ সর
কার) 
টেলিফিল্মঃ Boro Chele (বড় ছেলে)

         Youtube link: https://www.youtube.com/chann/UC_ASv80Imw0hffd2FX4G-Mw?

এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।
 
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

হয়তো তাঁরার দেশে, হয়তো মেঘের শেষে,
আলো জ্বলে আলো নেভে, তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

24 October 2017

Tomake Vebe Lekha(তোমাকে ভেবে লেখা) By Fuad ft. Shanto


শিরোনামঃ তোমাকে ভেবে লেখা
কন্ঠঃ শুভ
অ্যালবামঃ Variation No.25.2 – Fuad 

কভারঃ জাকি আমান

মন ভাল নেই
বারেবার মনে হয়
তুমি পাশে নেই
ভাবি ধুর ছাই, কেন কাটেনা সময়
সাতটি রঙ্গে তোমাকে খুজে বেড়াই
বৃষ্টি শেষে
দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্মৃতিগুলো এক করে সূর বেঁধেছি
মনে একটাই সুখ
আমাকেও খুব ভালবাস তুমি তাই
ভালবাসি তোমায় এতটা

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা

জানি তুমি ভাল নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছো আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখখানি
ক্ষনিকের জন্য থাকো আজ যে এখানে
ফিরে তুমি আসবে আবার জীবনে কারণ
ভালবাসো আমায় এতটা

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা